Expert BioScience Logo
এক্সপার্টবায়োসাইন্স লিমিটেডখামার ও খামারির আস্থায়
হোমপণ্যসমূহঅ্যাকুয়া ডাক্তারব্লগআমাদের কথাযোগাযোগ
কল করুন
অরিজিনাল ও প্রিমিয়াম ফর্মুলেশন

আমাদের পণ্য তালিকা

আমরা মৎস্য খামারীদের বিশ্বস্ত সঙ্গী হিসেবে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অত্যন্ত নিরাপদ মাছের সুরক্ষার ঔষধ সরবরাহ করি।

অক্সিজেন বৃদ্ধিকারী এজেন্টজার্মানি
EBL
OXYADDOxyadd - অক্সিএড
২৫০ গ্রাম

Oxyadd - অক্সিএড

মাছ ও চিংড়ির সর্বোত্তম বৃদ্ধি ও উৎপাদনের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন (Dissolved Oxygen, DO) সাধারণত ৫ মিগ্রা./লিটার বা তার বেশি থাকা উত্তম। দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ৩ মিগ্রা./লিটারের নিচে নেমে গেলে মাছের ও চিংড়ির খাদ্য গ্রহণ কমে যায়, বৃদ্ধি ব্যাহত হয় এবং তীব্র ঘাটতিতে মৃত্যু ঘটতে পারে। সূর্যের আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটতে পারে না, ফলে পানিতে তীব্র অক্সিজেনের অভাবে মাছ ভেসে ওঠে। এই পরিস্থিতিতে অক্সিএড ট্যাবলেট/গ্র্যানুলার অক্সিজেনের ঘাটতি পূরণে সহায়তা করে এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রা দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে।

বিস্তারিত দেখুন
ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রকমেক্সিকো 🇲🇽
EBL
GASONULLGasonull - গ্যাসোনাল
১০০ গ্রাম

Gasonull - গ্যাসোনাল

গ্যাসোনাল (GASONULL) হলো ইউকা (Yucca) ও পিনাসি (Pinaceae) উদ্ভিদের নির্যাস, প্রোবায়োটিক এবং এনজাইমের সমন্বয়ে তৈরি একটি অত্যন্ত কার্যকর গ্যাস নিয়ন্ত্রণকারী পাউডার। এটি পুকুরের পানিতে সৃষ্ট ক্ষতিকর গ্যাস (অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি) নিয়ন্ত্রণ করে পানির গুণগত মান উন্নত করে এবং উপকারী ব্যাসিলাস (Bacillus) ব্যাকটেরিয়ার কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে জৈব স্যাপোনিনের কার্যক্ষমতা আরও বৃদ্ধি পায়। পুকুরে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গেলে পানির রঙ কালচে বা তামাটে হয়ে যেতে পারে। গ্যাসোনাল (GASONULL) নিয়মিত ব্যবহারে এই সমস্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিস্তারিত দেখুন
জৈবিক শোধন ও উপকারী প্রোবায়োটিকজাপান
EBL
BIOPROB-MAXBioprob Max - বায়োপ্রোব ম্যাক্স
১০০ গ্রাম

Bioprob Max - বায়োপ্রোব ম্যাক্স

বায়োপ্রোব ম্যাক্স (Bioprob Max) জলজ পরিবেশে জৈবিক প্রতিকার (Bioremediation) এবং রোগ নিয়ন্ত্রণে (Biocontrol) অত্যন্ত সমৃদ্ধ ও জীবন্ত উপকারী জীবাণুর সংমিশ্রণ। এটি পানিতে দ্রবীভূত বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস, ক্ষতিকর কাদা বর্জ্য ও দূষণ দ্রুত দূর করে এবং চাষকৃত মাছ ও চিংড়ির দ্বিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করে।

বিস্তারিত দেখুন
হজমকারক ও গাট প্রোবায়োটিকথাইল্যান্ড 🇹🇭
EBL
FARMIZYMEFarmizyme - ফার্মিজাইম
৫০০ গ্রাম

Farmizyme - ফার্মিজাইম

মাছ ও চিংড়ি তাদের গ্রহণকৃত খাদ্য হজমের জন্য পর্যাপ্ত পরিমাণে পরিপাক এনজাইম উৎপন্ন করতে পারে না। অথচ খাদ্যে থাকা বিভিন্ন উপাদান যেমন শর্করা, প্রোটিন ও চর্বি হজমের জন্য ভিন্ন ভিন্ন ধরনের এনজাইমের প্রয়োজন হয়। Farmizyme-এ রয়েছে মাল্টি-এনজাইম ও গাট প্রোবায়োটিকের সমন্বিত ফর্মুলা, যা খাদ্যের সকল পুষ্টি উপাদান দ্রুত ভেঙে হজমযোগ্য করে, পুষ্টি শোষণ বৃদ্ধি করে এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এই প্রোবায়োটিক ব্যবহারের ফলে তা অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে স্থান ও খাদ্যের জন্য প্রতিযোগিতা করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

বিস্তারিত দেখুন
রোগ প্রতিরোধক ও ভিটামিন সিচীন
EBL
BIOMIN-CBiomin C Complex - বায়োমিন সি কমপ্লেক্স
১০০ গ্রাম,

Biomin C Complex - বায়োমিন সি কমপ্লেক্স

বায়োমিন সি কমপ্লেক্স একটি জৈব অম্ল যা মাছ, চিংড়ি ও অন্যান্য প্রাণীর জন্য খুবই প্রয়োজনীয় পুষ্টি উপাদান। বায়োমিন সি কমপ্লেক্স মূলত দেহে প্রবেশ করে সেলুলার উপাদানগুলিকে ক্ষতিকর রেডিয়েশন থেকে রক্ষা করার জন্য এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।

বিস্তারিত দেখুন
শক্তিশালী জীবাণুনাশকইংল্যান্ড (UK)
EBL
GERMBITGermbit - জার্মবিট
১০০ মি.লি.,

Germbit - জার্মবিট

জার্মবিট একটি অত্যন্ত কার্যকর ও নির্ভরযোগ্য স্যানিটাইজার, যা খামারকে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক (ফাঙ্গাস), প্রোটোজোয়া এবং অন্যান্য রোগজীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে। এটি বিভিন্ন তাপমাত্রা ও প্রতিকূল পরিবেশেও সমান কার্যকারিতা বজায় রেখে জীবাণু দমনে কাজ করে। তাই জার্মবিট একটি আদর্শ জীবাণুনাশক (Disinfectant) হিসেবে পরিচিত।

বিস্তারিত দেখুন
লিভারের কার্যকারিতা ও হজম বর্ধকথাইল্যান্ড
EBL
BIOLIV-CAREBioliv Care - বায়োলিভ কেয়ার
১ লিটার

Bioliv Care - বায়োলিভ কেয়ার

মাছ, চিংড়ির লিভারের সুরক্ষা নিশ্চিতকরণ, যকৃতের জটিলতা দূরীকরণ এবং খাবারে দুর্দান্ত রুচি বাড়ানোর বৈজ্ঞানিক ফর্মুলা।

বিস্তারিত দেখুন
গ্লুকোজ ও মিনারেল মিক্সারচীন
EBL
PURE-SALINEPure Saline - পিউর স্যালাইন
১ কেজি

Pure Saline - পিউর স্যালাইন

দেহে পানির ও লবণের ঘাটতি পূরণে পিউর স্যালাইন অত্যন্ত কার্যকর। তাপমাত্রার তারতম্যজনিত কারণে মাছ, চিংড়ি ও অন্যান্য গবাদিপশুর দেহে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে, যেমন খাদ্যের চাহিদা কমে যাওয়া, দুর্বলতা এবং চলাফেরায় হ্রাস। পিউর স্যালাইন প্রয়োগের ফলে এসব সমস্যার দ্রুত সমাধান পাওয়া যায় এবং দেহের প্রয়োজনীয় পানির ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। তাই একে আইসোটনিক সলিউশন (Isotonic Solution) বলা হয়।

বিস্তারিত দেখুন
অ্যামোনিয়া ও ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রকমেক্সিকো 🇲🇽
EBL
YUCCA-BIOSOLYucca Biosol - ইউকা বায়োসল
১০০ মি.লি.

Yucca Biosol - ইউকা বায়োসল

ইউকা বায়োসল লিকুইড একটি প্রাকৃতিক উদ্ভিদ নির্যাসভিত্তিক উচ্চমানের জলমান উন্নয়নকারী (Water Quality Improver), যা পুকুরে অ্যামোনিয়া ও অন্যান্য ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মরুভূমি অঞ্চলে জন্মানো ইউকা সিডিজেরা (Yucca schidigera) উদ্ভিদের নির্যাস থেকে প্রস্তুত। এতে প্রাকৃতিকভাবে বিদ্যমান স্যাপোনিন (Saponins), স্টেরয়েডাল যৌগ (Steroidal Compounds) এবং শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে, যা জলজ পরিবেশের গুণগত মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউকা বায়োসল লিকুইড পানিতে বিদ্যমান অ্যামোনিয়া (NH₃), হাইড্রোজেন সালফাইড (H₂S), নাইট্রাইট (NO₂⁻), নাইট্রেট (NO₃⁻), মিথেন (CH₄) সহ অন্যান্য ক্ষতিকর গ্যাস শোষণ ও নিয়ন্ত্রণে সহায়তা করে। ফলে পানির দুর্গন্ধ কমে, পানির মান উন্নত হয়, দ্রবীভূত অক্সিজেনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং মাছ ও চিংড়ির জন্য একটি স্বাস্থ্যকর ও অনুকূল পরিবেশ সৃষ্টি হয়।

বিস্তারিত দেখুন
কার্যকর পরজীবীনাশকচীন 🇨🇳
EBL
PARATINParatin - প্যারাটিন
১০০ মি.লি.

Paratin - প্যারাটিন

উকুন (Argulus), আঠালি (Ticks), মাইটস (Mites), শুঁককীট (Maggots) ও অন্যান্য বহিঃপরজীবীর মাধ্যমে মাছে ও অন্যান্য প্রাণীদেহে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা এবং দেহের বিভিন্ন অংশে ক্ষত ও ত্বকজনিত রোগ দেখা যায়। প্যারাটিন (Paratin) কৃমি, উকুন, কীট, পোকা ইত্যাদি সব ধরনের অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী দ্রুত ধ্বংস করে দেহকে রক্ষা করে। মূলত প্যারাটিন (Paratin) গাবা মিডিয়েটেড ক্লোরাইড আয়নের পরিচালনের মাধ্যমে পরজীবীদের (Parasites) অবশ করে ও পরবর্তীতে ধ্বংস করে। এটি মাছ, চিংড়ি ও অন্যান্য সকল প্রাণীর ক্ষেত্রে পরজীবী নিধনে সর্বোপেক্ষা কার্যকর সমাধান।

বিস্তারিত দেখুন
জিওলাইট ও পুকুর কন্ডিশনারভারত 🇮🇳
EBL
ZEOPROB-PLUSZeoprob Plus - জিওপ্রোব প্লাস
৫ কেজি

Zeoprob Plus - জিওপ্রোব প্লাস

জিওপ্রোব প্লাস একটি উন্নতমানের বায়োলজিক্যাল ও জিওলাইটভিত্তিক পুকুর পরিচর্যা প্রযুক্তি, যা পুকুরের তলদেশে জমে থাকা জৈব বর্জ্যের দ্রুত পচন নিশ্চিত করে এবং অক্সিডাইজেশনের মাধ্যমে কালো মাটির (Black Soil) সমস্যা কার্যকরভাবে দূর করতে সহায়তা করে। এটি নিয়মিত ব্যবহার করলে অ্যামোনিয়া (NH₃), নাইট্রাইট (NO₂⁻), হাইড্রোজেন সালফاید (H₂S) এবং অন্যান্য ক্ষতিকর বিষাক্ত গ্যাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে পুকুরের তলদেশ ও পানির গুণগত মান উন্নত থাকে এবং একটি স্বাস্থ্যকর জলজ পরিবেশ বজায় থাকে। জিওপ্রোব প্লাস মাটির pH ৫-৭ এবং পানির pH ৭.৫-৮.৫ স্থিতিশীল রাখতে সহায়তা করে। এর ফলে পুকুরের বাস্তুতন্ত্র (Pond Ecosystem) সুষম থাকে, উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি পায় এবং মাছের ও চিংড়ির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। ফলে মাছ ও চিংড়ি সুস্থ থাকে, রোগের ঝুঁকি কমে এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত হয়।

বিস্তারিত দেখুন
ওজন ও রুচিবর্ধক জেলভারত 🇮🇳
EBL
QUICK-GROWTH-GELQuick Growth Gel - কুইক গ্রোথ জেল
১ লিটার

Quick Growth Gel - কুইক গ্রোথ জেল

কুইক গ্রোথ জেল খাদ্যের পুষ্টিগুণ বৃদ্ধি করে এবং প্রাণীর দ্রুত বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়তা করে। এটি অত্যন্ত সুস্বাদু ও সুগন্ধযুক্ত হওয়ায় খাদ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এছাড়াও এটি একটি শক্তিশালী বাইন্ডার হিসেবে কাজ করে, ফলে খাদ্যে মিশ্রিত বিভিন্ন পুষ্টি উপাদান সমভাবে বিতরণ হয় এবং পানিতে পুষ্টি ক্ষয় (Leaching) কমে যায়। অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক ব্যবহারের পর খাদ্যের সাথে কুইক গ্রোথ জেল মিশিয়ে প্রয়োগ করলে প্রাণীর বৃদ্ধি এবং ওজন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।

বিস্তারিত দেখুন
সিন্থেটিক পরজীবীনাশকচীন 🇨🇳
EBL
DELTAMDeltam - ডেল্টাম
৫০ মি.লি.,

Deltam - ডেল্টাম

ডেল্টাম (Deltam) হচ্ছে সবচেয়ে কার্যকর সিন্থেটিক ও নন-সিস্টেমিক পাইরেথ্রয়েড এস্টার পরজীবীনাশক। ডেল্টাম সাধারণত উকুন, কৃমি বা অন্যান্য পরজীবীর স্নায়ুকোষের সিস্টেমকে অকার্যকর করার মাধ্যমে ধ্বংস করে দেয়।

বিস্তারিত দেখুন
শক্তিশালী কীটনাশকভারত 🇮🇳
EBL
KILLER-PHOSKiller Phos - কিলার ফস
১০০ মি.লি.

Killer Phos - কিলার ফস

কিলার ফস (Killer Phos) একটি অর্গানোফসফেট কীটনাশক যা ফসলের বিভিন্ন ধরনের পোকামাকড় এবং চাষের পুকুরে বিদ্যমান অবাঞ্ছিত চান্দা, বেলে বা সাদা রক্ত বিশিষ্ট মাছ, চিংড়ি ও ক্ষতিকর কীট দমনে ব্যবহৃত হয়। কিলার ফস মূলত প্রাণীর পাকস্থলী বা নার্ভাস সিস্টেম অকার্যকর করার মাধ্যমে ডিম, লার্ভা ও পূর্ণাঙ্গ পোকা ধ্বংস করে।

বিস্তারিত দেখুন
Expert BioScience Logo
এক্সপার্টবায়োসাইন্স লিমিটেড

আমরা যুগোপযোগী প্রযুক্তিতে আন্তর্জাতিক ফর্মুলায় প্রস্তুতকৃত উন্নত মানের মৎস্য সলিউশন সরবরাহ করি। খামারি এবং খামারের সামগ্রিক সুরক্ষায় আমরা সদা প্রস্তুত।

পুকুর ও খামার গাইড

হোমপেজমৎস্য ওষুধ ক্যাটালগঅ্যাকুয়া ডাক্তারমৎস্য পরামর্শ ব্লগআমাদের সম্পর্কেযোগাযোগ পেজ

যোগাযোগ করুন

  • প্রধান কার্যালয়:
    মইনারটেক, উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
  • expertbioscienceltd@gmail.com
  • জরুরি পরামর্শ ও যোগাযোগ:
    01718-583226 (Sales)01677-425150 (Doctor)01911-865076 (WhatsApp)01912-870915 (Helpdesk)
© 2026 এক্সপার্ট বায়োসাইন্স লিমিটেড. All Rights Reserved.
ডেভেলপমেন্ট ও কারিগরি সহায়তায়: Fahim Sium
খামার ও খামারির নিরবচ্ছিন্ন সেবায় নিয়োজিত।