Biomin C Complex - বায়োমিন সি কমপ্লেক্স
বায়োমিন সি কমপ্লেক্স একটি জৈব অম্ল যা মাছ, চিংড়ি ও অন্যান্য প্রাণীর জন্য খুবই প্রয়োজনীয় পুষ্টি উপাদান। বায়োমিন সি কমপ্লেক্স মূলত দেহে প্রবেশ করে সেলুলার উপাদানগুলিকে ক্ষতিকর রেডিয়েশন থেকে রক্ষা করার জন্য এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
আমাদের মৎস্য রোগ চিকিৎসাবিদ্যা ডেস্ক ২৪/৭ খোলা থাকে। যেকোনো জরুরি ডোজিং তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।
পণ্যের বিস্তারিত বর্ণনা
বায়োমিন সি কমপ্লেক্স একটি জৈব অম্ল যা মাছ, চিংড়ি ও অন্যান্য প্রাণীর জন্য খুবই প্রয়োজনীয় পুষ্টি উপাদান। বায়োমিন সি কমপ্লেক্স মূলত দেহে প্রবেশ করে সেলুলার উপাদানগুলিকে ক্ষতিকর রেডিয়েশন থেকে রক্ষা করার জন্য এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
মূল উপকারিতা ও সুবিধা সমূহ
- মাছ, চিংড়ি ও অন্যান্য প্রাণীর রোগ-প্রতিরোধ ক্ষমতা অধিক বাড়ায়।
- মাছ ও চিংড়ির তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে।
- মাছ পরিবহনের সময় ধকল প্রতিরোধ করে।
- যেকোনো ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে।
- রোগজনিত কারণে সৃষ্ট দুর্বলতা দূর করে।
- হজম ক্রিয়া ত্বরান্বিত করে, ফলে খাদ্য রূপান্তর হার (FCR) উন্নত হয়।
- এন্টিবায়োটিক পরবর্তী ধকল (Stress) দ্রুত দূর করে।
- খাবার খাওয়ার জন্য মাছ ও চিংড়ির রুচি বৃদ্ধি করে।
- মাছের হাড়/কাটা গঠনে সাহায্য করে।
- বায়োমিন সি কমপ্লেক্স নিয়মিত ব্যবহারে মাছের রং ন্যাচারাল ও উজ্জ্বল থাকে।
প্রয়োগ মাত্রা ও পদ্ধতি এবং কার্যপ্রণালী
মাছ/চিংড়ি চাষে- - প্রতিরোধে, ১-২ গ্রাম; প্রতি কেজি খাবারের সাথে ব্যবহার। - চিকিৎসায়, ২-৩ গ্রাম; প্রতি কেজি খাবারের সাথে ব্যবহার। অথবা, মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। পোল্ট্রি খামারে- - ২-৩ গ্রাম; প্রতি কেজি খাবারের সাথে অথবা ২০ লিটার পানিতে মিশিয়ে ব্যবহার। অথবা, ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা (৩০° সে. তাপমাত্রার নিচে) স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
ফর্মুলেশন ডকুমেন্টস ও কোয়ালিটি কন্ট্রোল
সচরাচর জিজ্ঞাসা ও উত্তর
আমাদের বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তুতকৃত নির্দিষ্ট প্রশ্ন ও উত্তর জেনে আপনার রোগ উপশমে সঠিক সিদ্ধান্ত নিন।
সংশ্লিষ্ট মৎস্য চিকিৎসাসমূহ
Oxyadd - অক্সিএড
মাছ ও চিংড়ির সর্বোত্তম বৃদ্ধি ও উৎপাদনের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন (Dissolved Oxygen, DO) সাধারণত ৫ মিগ্রা./লিটার বা তার বেশি থাকা উত্তম। দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ৩ মিগ্রা./লিটারের নিচে নেমে গেলে মাছের ও চিংড়ির খাদ্য গ্রহণ কমে যায়, বৃদ্ধি ব্যাহত হয় এবং তীব্র ঘাটতিতে মৃত্যু ঘটতে পারে। সূর্যের আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটতে পারে না, ফলে পানিতে তীব্র অক্সিজেনের অভাবে মাছ ভেসে ওঠে। এই পরিস্থিতিতে অক্সিএড ট্যাবলেট/গ্র্যানুলার অক্সিজেনের ঘাটতি পূরণে সহায়তা করে এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রা দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে।
Gasonull - গ্যাসোনাল
গ্যাসোনাল (GASONULL) হলো ইউকা (Yucca) ও পিনাসি (Pinaceae) উদ্ভিদের নির্যাস, প্রোবায়োটিক এবং এনজাইমের সমন্বয়ে তৈরি একটি অত্যন্ত কার্যকর গ্যাস নিয়ন্ত্রণকারী পাউডার। এটি পুকুরের পানিতে সৃষ্ট ক্ষতিকর গ্যাস (অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি) নিয়ন্ত্রণ করে পানির গুণগত মান উন্নত করে এবং উপকারী ব্যাসিলাস (Bacillus) ব্যাকটেরিয়ার কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে জৈব স্যাপোনিনের কার্যক্ষমতা আরও বৃদ্ধি পায়। পুকুরে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গেলে পানির রঙ কালচে বা তামাটে হয়ে যেতে পারে। গ্যাসোনাল (GASONULL) নিয়মিত ব্যবহারে এই সমস্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
Bioprob Max - বায়োপ্রোব ম্যাক্স
বায়োপ্রোব ম্যাক্স (Bioprob Max) জলজ পরিবেশে জৈবিক প্রতিকার (Bioremediation) এবং রোগ নিয়ন্ত্রণে (Biocontrol) অত্যন্ত সমৃদ্ধ ও জীবন্ত উপকারী জীবাণুর সংমিশ্রণ। এটি পানিতে দ্রবীভূত বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস, ক্ষতিকর কাদা বর্জ্য ও দূষণ দ্রুত দূর করে এবং চাষকৃত মাছ ও চিংড়ির দ্বিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করে।