
এক্সপার্ট বায়োসাইন্স লিমিটেড
স্থাপিত: ২০২১ | রেজি: নং ১৩১২“খামার ও খামারির আস্থায়”
চাষিদের সমৃদ্ধি এবং নিরাপদ মাছ সকলের পাতে পৌঁছে দেওয়াই আমাদের প্রতিটি ওষুধ ও প্রোবায়োটিকের প্রধান সংকল্প।
আমরা খামারের সুস্থ সুরক্ষা
নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ
বাংলাদেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন, নিরাপদ উৎপাদন এবং খামারিদের লাভজনকতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এক্সপার্ট বায়োসাইন্স লিমিটেড আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর জলজ প্রাণিসম্পদ ব্যবস্থাপনা পণ্য ও সমাধান নিয়ে কাজ করছে।
আধুনিক গবেষণা ও উদ্ভাবনের সমন্বয়ে আমরা সরবরাহ করি উচ্চমানের প্রোবায়োটিকস, ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রক লিকুইড / পাউডার, অক্সিজেন ট্যাবলেট/গ্রানুলার, লিভার টনিক, ভিটামিন প্রিমিক্স, গ্রোথ প্রমোটার জেল, পানি ও পরিবেশ উন্নয়নকারী এবং স্বাস্থ্য সুরক্ষামূলক পণ্য, যা পুকুরের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, মাছের রোগের ঝুঁকি কমাতে, বৃদ্ধি ত্বরান্বিত করতে এবং অকাল মৃত্যু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
শুধু মানসম্মত পণ্য সরবরাহই নয়, দক্ষ কারিগরি পরামর্শ ও আধুনিক চাষ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের মৎস্য খামারিদের সফলতা অর্জনে পাশে থাকাই আমাদের অঙ্গীকার।
এক্সপার্ট বায়োসাইন্স লিমিটেড— প্রযুক্তি, গুণগত মান ও আস্থার সমন্বয়ে নিরাপদ ও লাভজনক মৎস্য চাষের বিশ্বস্ত সহযোগী।
Your Farming Partner
আমাদের লক্ষ্য (Our Mission)
বাংলাদেশের প্রান্তিক মৎস্য চাষিদের দোরগোড়ায় বিশ্বমানের অর্গানিক ও নিরাপদ মাছের ওষুধ পৌঁছে দেওয়া, পানির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং কৃত্রিম এন্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে খামার সুরক্ষিত করা।
নিরাপদ ফর্মুলেশন (Bio-Security)
আমরা জার্মানি, থাইল্যান্ড, জাপান ও ইউকের মতো শীর্ষ দেশগুলোর উন্নত ফর্মুলা অনুসরণে আমাদের পণ্য প্রস্তুত ও সরবরাহ করি। যা মাটি বা পানির বাস্তুসংস্থান নষ্ট না করে কার্যকর ফলাফল দেয়।
খামারির আস্থা (Farmers Trust)
আমাদের মূল মন্ত্র "খামার ও খামারির আস্থায়"। চাষকালীন যেকোনো সংকটে আমরা ফ্রি ডায়াগনস্টিক সাপোর্ট (অ্যাকুয়া ডাক্তার) দিয়ে আসছি, যেন খামারের ক্ষতি শূন্যে নেমে আসে।