Expert BioScience Logo
এক্সপার্টবায়োসাইন্স লিমিটেডখামার ও খামারির আস্থায়
হোমপণ্যসমূহঅ্যাকুয়া ডাক্তারব্লগআমাদের কথাযোগাযোগ
কল করুন
হোমপণ্য সামগ্রীQuick Growth Gel - কুইক গ্রোথ জেল
গ্যারান্টিড অরিজিনাল
ভারত 🇮🇳
ওজন ও রুচিবর্ধক জেলEXPERT BIOMIN®
QUICK-GROWTH-GELQuick Growth Gel - কুইক গ্রোথ জেল
১ লিটার
প্রস্তুতকারকভারত 🇮🇳
প্যাকেজিং১ লিটার
নিরাপত্তা কোডISO-9001
ওজন ও রুচিবর্ধক জেল

Quick Growth Gel - কুইক গ্রোথ জেল

কুইক গ্রোথ জেল খাদ্যের পুষ্টিগুণ বৃদ্ধি করে এবং প্রাণীর দ্রুত বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়তা করে। এটি অত্যন্ত সুস্বাদু ও সুগন্ধযুক্ত হওয়ায় খাদ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এছাড়াও এটি একটি শক্তিশালী বাইন্ডার হিসেবে কাজ করে, ফলে খাদ্যে মিশ্রিত বিভিন্ন পুষ্টি উপাদান সমভাবে বিতরণ হয় এবং পানিতে পুষ্টি ক্ষয় (Leaching) কমে যায়। অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক ব্যবহারের পর খাদ্যের সাথে কুইক গ্রোথ জেল মিশিয়ে প্রয়োগ করলে প্রাণীর বৃদ্ধি এবং ওজন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।

প্রধান রাসায়নিক ফর্মুলা ও উপাদান
দেশ:ভারত 🇮🇳
প্রতি লিটারে রয়েছে: আরজিনিন
বিটা গ্লুকানস
ক্যালসিয়াম
ক্যারোটিনয়েড
কোলেস্টেরল
কোবাল্ট
ফ্যাটি এসিডস
গ্লাইসিন
লাইসিন
ম্যাগনেসিয়াম
ম্যাঙ্গানিজ
মেথিওনিন
এমওএসমান্নান অলিগোস্যাকারাইডস
ওমেগা-৬
পলিস্যাকারাইডস
প্রোটিন
ভিটামিন (ভিটামিন-এ
বি১
বি২
বি৩
বি৬
বি১২
সি
ডি৩)
বিটা-১
৩-ডি-গ্লুকান
বাইন্ডিং এজেন্টস
অ্যাট্রাক্ট্যান্টস
প্যাকেজিং জোন অপশন
১ লিটার

আমাদের মৎস্য রোগ চিকিৎসাবিদ্যা ডেস্ক ২৪/৭ খোলা থাকে। যেকোনো জরুরি ডোজিং তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।

পণ্যের বিস্তারিত বর্ণনা

কুইক গ্রোথ জেল খাদ্যের পুষ্টিগুণ বৃদ্ধি করে এবং প্রাণীর দ্রুত বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়তা করে। এটি অত্যন্ত সুস্বাদু ও সুগন্ধযুক্ত হওয়ায় খাদ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এছাড়াও এটি একটি শক্তিশালী বাইন্ডার হিসেবে কাজ করে, ফলে খাদ্যে মিশ্রিত বিভিন্ন পুষ্টি উপাদান সমভাবে বিতরণ হয় এবং পানিতে পুষ্টি ক্ষয় (Leaching) কমে যায়। অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক ব্যবহারের পর খাদ্যের সাথে কুইক গ্রোথ জেল মিশিয়ে প্রয়োগ করলে প্রাণীর বৃদ্ধি এবং ওজন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।

মূল উপকারিতা ও সুবিধা সমূহ

  • মাছের ও চিংড়ির ওজন দ্রুত বৃদ্ধি করে।
  • খাদ্যের সাথে মিশিয়ে দিলে প্রয়োগকৃত খাদ্যের অপচয় রোধ হয়।
  • রুচি ও হজমশক্তি বৃদ্ধি পায়।
  • খাদ্য রূপান্তর হার (FCR) উন্নত করে।
  • নিয়মিত ব্যবহারে মাছের ও চিংড়ির দৈহিক সাইজের পার্থক্য হ্রাস পায়।
  • মাছের সুতা আকৃতির মল ত্যাগ রোধ করে।
  • ত্বকের উজ্জ্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  • পোনার খাদ্যের সাথে ব্যবহারে পোনা সুস্থ-সবল থাকে ও টিকে থাকার নিশ্চয়তা বৃদ্ধি পায়।
  • প্রাকৃতিক ও নন-অ্যান্টিবায়োটিক হওয়ায় কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া নাই।
  • চাষের সময় কমায়, চাষীর মুনাফা বাড়ায়।

প্রয়োগ মাত্রা ও পদ্ধতি এবং কার্যপ্রণালী

প্রয়োগ মাত্রা ও পদ্ধতি:

৩-৫ গ্রাম প্রতি কেজি খাদ্যের সাথে অথবা, ১০০ কেজি মাছের জন্য ২০ গ্রাম. অথবা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

সংরক্ষণ:

আলো থেকে দূরে, শুষ্ক ও ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করুন।

ফর্মুলেশন ডকুমেন্টস ও কোয়ালিটি কন্ট্রোল

ল্যাবরেটরি অনুমোদন:ISO 9001:2015 Aquaculture GMP Standard
রেসিডিউ নোটিস:100% Biodegradable, Non-toxic, Environment safe
নিবন্ধিত বাজারজাতকারী:এক্সপার্ট বায়োসাইন্স লিমিটেড, বাংলাদেশ।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

সচরাচর জিজ্ঞাসা ও উত্তর

আমাদের বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তুতকৃত নির্দিষ্ট প্রশ্ন ও উত্তর জেনে আপনার রোগ উপশমে সঠিক সিদ্ধান্ত নিন।

অন্যান্য পণ্যসমূহ

সংশ্লিষ্ট মৎস্য চিকিৎসাসমূহ

সকল প্রিমিয়াম ক্যাটালগ দেখুন ➔
অক্সিজেন বৃদ্ধিকারী এজেন্টজার্মানি
oxyaddOxyadd - অক্সিএড

Oxyadd - অক্সিএড

মাছ ও চিংড়ির সর্বোত্তম বৃদ্ধি ও উৎপাদনের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন (Dissolved Oxygen, DO) সাধারণত ৫ মিগ্রা./লিটার বা তার বেশি থাকা উত্তম। দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ৩ মিগ্রা./লিটারের নিচে নেমে গেলে মাছের ও চিংড়ির খাদ্য গ্রহণ কমে যায়, বৃদ্ধি ব্যাহত হয় এবং তীব্র ঘাটতিতে মৃত্যু ঘটতে পারে। সূর্যের আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটতে পারে না, ফলে পানিতে তীব্র অক্সিজেনের অভাবে মাছ ভেসে ওঠে। এই পরিস্থিতিতে অক্সিএড ট্যাবলেট/গ্র্যানুলার অক্সিজেনের ঘাটতি পূরণে সহায়তা করে এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রা দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে।

বিস্তারিত দেখুন
ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রকমেক্সিকো 🇲🇽
gasonullGasonull - গ্যাসোনাল

Gasonull - গ্যাসোনাল

গ্যাসোনাল (GASONULL) হলো ইউকা (Yucca) ও পিনাসি (Pinaceae) উদ্ভিদের নির্যাস, প্রোবায়োটিক এবং এনজাইমের সমন্বয়ে তৈরি একটি অত্যন্ত কার্যকর গ্যাস নিয়ন্ত্রণকারী পাউডার। এটি পুকুরের পানিতে সৃষ্ট ক্ষতিকর গ্যাস (অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি) নিয়ন্ত্রণ করে পানির গুণগত মান উন্নত করে এবং উপকারী ব্যাসিলাস (Bacillus) ব্যাকটেরিয়ার কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে জৈব স্যাপোনিনের কার্যক্ষমতা আরও বৃদ্ধি পায়। পুকুরে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গেলে পানির রঙ কালচে বা তামাটে হয়ে যেতে পারে। গ্যাসোনাল (GASONULL) নিয়মিত ব্যবহারে এই সমস্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিস্তারিত দেখুন
জৈবিক শোধন ও উপকারী প্রোবায়োটিকজাপান
bioprob-maxBioprob Max - বায়োপ্রোব ম্যাক্স

Bioprob Max - বায়োপ্রোব ম্যাক্স

বায়োপ্রোব ম্যাক্স (Bioprob Max) জলজ পরিবেশে জৈবিক প্রতিকার (Bioremediation) এবং রোগ নিয়ন্ত্রণে (Biocontrol) অত্যন্ত সমৃদ্ধ ও জীবন্ত উপকারী জীবাণুর সংমিশ্রণ। এটি পানিতে দ্রবীভূত বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস, ক্ষতিকর কাদা বর্জ্য ও দূষণ দ্রুত দূর করে এবং চাষকৃত মাছ ও চিংড়ির দ্বিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করে।

বিস্তারিত দেখুন
Expert BioScience Logo
এক্সপার্টবায়োসাইন্স লিমিটেড

আমরা যুগোপযোগী প্রযুক্তিতে আন্তর্জাতিক ফর্মুলায় প্রস্তুতকৃত উন্নত মানের মৎস্য সলিউশন সরবরাহ করি। খামারি এবং খামারের সামগ্রিক সুরক্ষায় আমরা সদা প্রস্তুত।

পুকুর ও খামার গাইড

হোমপেজমৎস্য ওষুধ ক্যাটালগঅ্যাকুয়া ডাক্তারমৎস্য পরামর্শ ব্লগআমাদের সম্পর্কেযোগাযোগ পেজ

যোগাযোগ করুন

  • প্রধান কার্যালয়:
    মইনারটেক, উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
  • expertbioscienceltd@gmail.com
  • জরুরি পরামর্শ ও যোগাযোগ:
    01718-583226 (Sales)01677-425150 (Doctor)01911-865076 (WhatsApp)01912-870915 (Helpdesk)
© 2026 এক্সপার্ট বায়োসাইন্স লিমিটেড. All Rights Reserved.
ডেভেলপমেন্ট ও কারিগরি সহায়তায়: Fahim Sium
খামার ও খামারির নিরবচ্ছিন্ন সেবায় নিয়োজিত।