Pure Saline - পিউর স্যালাইন
দেহে পানির ও লবণের ঘাটতি পূরণে পিউর স্যালাইন অত্যন্ত কার্যকর। তাপমাত্রার তারতম্যজনিত কারণে মাছ, চিংড়ি ও অন্যান্য গবাদিপশুর দেহে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে, যেমন খাদ্যের চাহিদা কমে যাওয়া, দুর্বলতা এবং চলাফেরায় হ্রাস। পিউর স্যালাইন প্রয়োগের ফলে এসব সমস্যার দ্রুত সমাধান পাওয়া যায় এবং দেহের প্রয়োজনীয় পানির ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। তাই একে আইসোটনিক সলিউশন (Isotonic Solution) বলা হয়।
আমাদের মৎস্য রোগ চিকিৎসাবিদ্যা ডেস্ক ২৪/৭ খোলা থাকে। যেকোনো জরুরি ডোজিং তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।
পণ্যের বিস্তারিত বর্ণনা
দেহে পানির ও লবণের ঘাটতি পূরণে পিউর স্যালাইন অত্যন্ত কার্যকর। তাপমাত্রার তারতম্যজনিত কারণে মাছ, চিংড়ি ও অন্যান্য গবাদিপশুর দেহে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে, যেমন খাদ্যের চাহিদা কমে যাওয়া, দুর্বলতা এবং চলাফেরায় হ্রাস। পিউর স্যালাইন প্রয়োগের ফলে এসব সমস্যার দ্রুত সমাধান পাওয়া যায় এবং দেহের প্রয়োজনীয় পানির ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। তাই একে আইসোটনিক সলিউশন (Isotonic Solution) বলা হয়।
মূল উপকারিতা ও সুবিধা সমূহ
- দেহে মিনারেল ও ভিটামিনের অভাব পূরণ করে তাৎক্ষণিক শক্তি যোগায়।
- দেহে অম্ল-ক্ষারকের তারতম্য দূর করে স্বাভাবিক অবস্থা বিরাজ করে।
- যেকোনো এন্টিবায়োটিক, কৃমিনাশক ও জীবাণুনাশক অথবা ভ্যাকসিনের পর পিউর স্যালাইন ব্যবহার করলে দ্রুত দেহে প্রাণবন্ত অবস্থা ফিরে আসে।
- পরিবহনের সময় সব ধরনের ঝুঁকি ও ধকল থেকে রক্ষা করে।
- আবহাওয়া ও তাপমাত্রার পরিবর্তনজনিত দেহে সৃষ্ট যেকোনো ধকল ও দুর্বলতা দূর করে।
- দেহের পানিশূন্যতা দূর করে।
- দুর্বলতা দূর করে খাবারের চাহিদা বৃদ্ধি করে।
- খাবার হজমে সক্রিয় ভূমিকা পালন করে।
- খাদ্য রূপান্তর হার (FCR) উন্নত করে।
- হাঁস-মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি করে।
- পরিপাকতন্ত্রের ক্রিয়া ত্বরান্বিত করে।
- বমি ভাব দূর করে শারীরিক সুস্থতা নিশ্চিত করে।
প্রয়োগ মাত্রা ও পদ্ধতি এবং কার্যপ্রণালী
মাছ ও চিংড়ি: - ১ গ্রাম, ৩ লিটার পানিতে (পোনা স্থানান্তরের সময়, হ্যাচারীতে অথবা ট্যাংকে)। পোল্ট্রি: - ১ গ্রাম, ২-৩ লিটার পানিতে (৪ - ৫ দিন)। গরু: - ১ গ্রাম, ২-৩ লিটার পানিতে (৫ - ৭ দিন)। অথবা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
ফর্মুলেশন ডকুমেন্টস ও কোয়ালিটি কন্ট্রোল
সচরাচর জিজ্ঞাসা ও উত্তর
আমাদের বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তুতকৃত নির্দিষ্ট প্রশ্ন ও উত্তর জেনে আপনার রোগ উপশমে সঠিক সিদ্ধান্ত নিন।
সংশ্লিষ্ট মৎস্য চিকিৎসাসমূহ
Oxyadd - অক্সিএড
মাছ ও চিংড়ির সর্বোত্তম বৃদ্ধি ও উৎপাদনের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন (Dissolved Oxygen, DO) সাধারণত ৫ মিগ্রা./লিটার বা তার বেশি থাকা উত্তম। দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ৩ মিগ্রা./লিটারের নিচে নেমে গেলে মাছের ও চিংড়ির খাদ্য গ্রহণ কমে যায়, বৃদ্ধি ব্যাহত হয় এবং তীব্র ঘাটতিতে মৃত্যু ঘটতে পারে। সূর্যের আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটতে পারে না, ফলে পানিতে তীব্র অক্সিজেনের অভাবে মাছ ভেসে ওঠে। এই পরিস্থিতিতে অক্সিএড ট্যাবলেট/গ্র্যানুলার অক্সিজেনের ঘাটতি পূরণে সহায়তা করে এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রা দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে।
Gasonull - গ্যাসোনাল
গ্যাসোনাল (GASONULL) হলো ইউকা (Yucca) ও পিনাসি (Pinaceae) উদ্ভিদের নির্যাস, প্রোবায়োটিক এবং এনজাইমের সমন্বয়ে তৈরি একটি অত্যন্ত কার্যকর গ্যাস নিয়ন্ত্রণকারী পাউডার। এটি পুকুরের পানিতে সৃষ্ট ক্ষতিকর গ্যাস (অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি) নিয়ন্ত্রণ করে পানির গুণগত মান উন্নত করে এবং উপকারী ব্যাসিলাস (Bacillus) ব্যাকটেরিয়ার কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে জৈব স্যাপোনিনের কার্যক্ষমতা আরও বৃদ্ধি পায়। পুকুরে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গেলে পানির রঙ কালচে বা তামাটে হয়ে যেতে পারে। গ্যাসোনাল (GASONULL) নিয়মিত ব্যবহারে এই সমস্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
Bioprob Max - বায়োপ্রোব ম্যাক্স
বায়োপ্রোব ম্যাক্স (Bioprob Max) জলজ পরিবেশে জৈবিক প্রতিকার (Bioremediation) এবং রোগ নিয়ন্ত্রণে (Biocontrol) অত্যন্ত সমৃদ্ধ ও জীবন্ত উপকারী জীবাণুর সংমিশ্রণ। এটি পানিতে দ্রবীভূত বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস, ক্ষতিকর কাদা বর্জ্য ও দূষণ দ্রুত দূর করে এবং চাষকৃত মাছ ও চিংড়ির দ্বিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করে।