পুকুরতলদেশে ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণের উৎকৃষ্ট উপায়
প্রবন্ধের সংক্ষিপ্তসার
“অতিরিক্ত খাবার, মাছের মলমূত্র এবং পচা কাঁদা জমে পুকুরের তলদেশে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এটি মাছের ফুলকা নষ্ট করে ও বৃদ্ধিতে বাধা দেয়।”
সমস্যাপুকুরের মাটি পরীক্ষা না করে ক্রমাগত নিবিড় চাষ করার কারণে কাদা কালো হয়ে বিষাক্ত অ্যামোনিয়া, মিথেন ও সালফাইড গ্যাসের সৃষ্টি হয়। ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে।
ক্ষয়ক্ষতিগ্যাস বৃদ্ধির ফলে মাছের ফুলকা কালো হয়ে পচে যায়, খাবারের রুচি হারিয়ে ফেলে এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল সোর সংক্রমিত হয়।
স্থায়ী সমাধানইউকা বায়োসল লিকুইড বা গ্যাসোনাল পাউডার পানিতে ছিটিয়ে দেওয়ার মাধ্যমে কাদা ও পানির ক্ষতিকারক গ্যাস দ্রুত মুক্ত করা যায়। এর মধ্যে থাকা প্রাকৃতিক নির্যাস গ্যাস বুদবুদ দূর করে দেয়।
জৈবিক প্রতিরোধরোগ প্রতিরোধে ১৫ দিনে একবার ব্যাক্টিরিয়া সমৃদ্ধ "বায়োপ্রোব ম্যাক্স" প্রোবায়োটিক ব্যবহার করুন যা পুঞ্জীভূত জৈব বর্জ্য হজম করে কাদার শোধন ঘটায়।
